ব্রেকিং নিউজ
জামালপুর এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে সোহানুর রহমান ও নয়ন মিয়া সুনামগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রংপুরে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা,নেতৃত্বে মোঃ শাহাদাত হোসেন সৈকত ও মো: শাহাদাৎ হোসেন বাবা সাংবাদিক, সন্তান হৃদরোগে আক্রান্ত—রিহানকে বাঁচাতে মানবিক আবেদন বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
×

মুন্সী মেহেদী হাসান : স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৬/৫/২০২৪, ১০:৫৪:৪৬ AM

নিখোঁজ ব্যবসায়ী আলমের সন্ধানে পরিবারের আকুতি

শিল্পাঞ্চল আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের কন্ডা এলাকার নিজ বাসা থেকে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্য বেরিয়ে আলম হোসেন(৪৯) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। তাকে ফিরে পেতে সকলের সহযোগিতার জন্য আকুতি জানিয়েছেন নিখোঁজ আলমের স্ত্রী কহিনুর বেগম।গত ০৮ এপ্রিল ২০২৪ ইং তারিখে বিকাল আনুঃ ৪ ঘটিকার সময় বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসে নাই। নিখোঁজ আলম হোসেন (৪৯) ধামসোনা ইউনিয়নের কন্ডা এলাকার জুরান আলীর ছেলে।

শিল্পাঞ্চল আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের কন্ডা এলাকার নিজ বাসা থেকে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্য বেরিয়ে আলম হোসেন(৪৯) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। তাকে ফিরে পেতে সকলের সহযোগিতার জন্য আকুতি জানিয়েছেন নিখোঁজ আলমের স্ত্রী কহিনুর বেগম। গত ০৮ এপ্রিল ২০২৪ ইং তারিখে বিকাল আনুঃ ৪ ঘটিকার সময় বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসে নাই। নিখোঁজ  আলম হোসেন (৪৯) ধামসোনা ইউনিয়নের কন্ডা এলাকার জুরান আলীর ছেলে।

তার স্ত্রী কহিনুর বেগম জানান, গত ৮ এপ্রিল ২০২৪ইং তারিখে বিকাল আনুমান ৪ ঘটিকার সময় বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনাই। এরপর থেকে এখনো পর্যন্ত সে নিখোঁজ রয়েছে। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। আলমকে খুজে না পেয়ে বর্তমানে আমরা হাতাশা আর আতংকে ভূগছি। তাহার পরনে ছিলো গেঞ্জি, প্যান্ট, জুতা। বয়স-৪৯ বছর, উচ্চতা-৫ ফুট ৭ ইঞ্চি। আশুলিয়া থানার জিডি নং-৮৮৯, তারিখঃ ১০-০৪-২৪ইং। যদি কোন সহৃদয়বান ব্যক্তি তাহার সন্ধান দিতে পারেন তাহলে অনুগ্রহপূর্বক নিচে দেয়া নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল।

মোবাইলঃ ০১৭৬৫-০১৬৫৫৮, ০১৯২১-০৭৫৫২১।
আশুলিয়া থানা পুলিশের উপ- পরিদর্শক (এসআই)  মোঃ সজীব বলেন,  এবিষয়ে পরিবারের পক্ষ থেকে আলম নিখোঁজের ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করেছেন। আমাদের তদন্ত কার্যক্রম চলছে। আশা করি খুব শীঘ্রই ঘটনার রহস্য উদঘাটন করা যাবে।